🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Sunday, 1 September 2024
dailynewsbangla
শার্শায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শার্শায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Daily NewsBangla

শার্শায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বেনাপোল প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শায়  বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টার সময় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম। এ সময় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন আহবায়ক কবির হোসেন,আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হােসেন খান সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে।আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন নেতাকর্মিরা।
সম্পাদক ও প্রকাশক: জিল্লুর রহমান

🖨️ প্রিন্ট করুন