🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Tuesday, 19 November 2024
dailynewsbangla
ভেড়ামারায় পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারায় পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Daily NewsBangla

ভেড়ামারায় পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় শহর সমন্বয় কমিটি( TLCC) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে ভেড়ামারা পৌরসভা আয়োজিত স্থানীয় সরকার  প্রকৌশলী  নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (আইইউজিআইপি) অর্থায়নে টিএলসিসির সদস্যদের নিয়ে  ১ (এক) দিনের  শহর সমন্বয় কমিটি( TLCC) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ   অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা পৌরসভার প্রশাসক, আরও উপস্থিত ছিলেন, অখিল রঞ্জন বিশ্বাস  আঞ্চলিক সমন্বয়কারী (আইইউজিআইপি), সন্দীপ মন্ডল  আঞ্চলিক সমন্বয়কারী (আইইউজিআইপি), গোলাম সারোয়ার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেড়ামারা পৌরসভার,    শাহানুর রহমান শিশির  উপ-সহকারী ইঞ্জিনিয়ার ভেড়ামারা পৌরসভা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো: ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিজ ফাতেমা, পৌরসভার নাগরিকগণ, ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: জিল্লুর রহমান

🖨️ প্রিন্ট করুন