🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Monday, 7 April 2025
dailynewsbangla
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দৌলতপুর জামায়াতের বিক্ষোভ মিছিল

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দৌলতপুর জামায়াতের বিক্ষোভ মিছিল

Daily NewsBangla

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দৌলতপুর জামায়াতের বিক্ষোভ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জামায়াতে ইসলামীর দৌলতপুর শাখা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র-জনতা, ইমাম, উলামা ও সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা, বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।
এদিন দুপুর ৩ টার দিকে দৌলতপুর জামায়াতে ইসলামীর আয়োজনে দৌলতপুর থানাবাজার থেকে উপজেলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা মডেল মসজিদের সামনে সমবেত হয়ে সমাবেশ করেন। এসময় দৌলতপুর উপজেলা জাময়াতে ইসলামীর আমির উপাধক্ষ্য মাওলানা মোঃ বেলাল উদ্দিন গাজায় বসবাসরত মুসলমানদের উদ্দেশ্যে বলেন, তোমরা হেরে যাবা না, তোমাদেরকে হারতে দেওয়া হবে না, তোমরা হেরে গেলে সারা বিশ্বের মুসলমান হেরে যাবে। গোটা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তোমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান তিনি।
অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিকেল সাড়ে ৫ টার দিকে আছরের নামাজ শেষে উপজেলার আল্লার দর্গা বাজারে ইমাম, উলামা ও সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা বিক্ষোভ মিছিল শেষে বাজারে সমাবেশ করে বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। ছবি: জামায়াতের বিক্ষোভ মিছিল।
সম্পাদক ও প্রকাশক: জিল্লুর রহমান

🖨️ প্রিন্ট করুন