লালপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

এ জেড সুজন,
লালপুর (নাটোর) প্রতিনিধি। 
নাটোরের লালপুরে বিএনপির উদ্দ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কলেজ মোড় জামে মসজিদ, দক্ষিণ লালপুর মধ্য পাড়া মসজিদ, ডেবড়পাড়া জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর উপজেলার দক্ষিণ লালপুর মধ্যে পাড়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মোঃ হারুনার রশিদ(পাপ্পু), উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান কিরণ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান, লালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান বাপ্পী, মোঃ হাবিবুল বাশার, মিন্টু রহমান, লালপুর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।