বিল্লাল হোসেন নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ২৫শে নভেম্বর ভিরিন্দা বালিকা উচ্চ বিদ্যালয় এর সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ ফজলে রাব্বি (বিপ্লব) সভাপতি ভিরিন্দা উচ্চ বালিকা বিদ্যালয় ও এক্সিকিউটিভ ডিরেক্টর ডাংগা ইন্ডাট্রিয়াল পার্ক আর.এফ.এল এসময় উপস্থিত ছিলেন, প্রাণ আর.এফ.এল. পাবলিক স্কুল ডাংগা এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ডাংগা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী (নয়ন) পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী সফিকুল ইসলাম স্বপন, ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুজ্জামান খান (জামান) পলাশ উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি জি এম শাকিল, স্থানীয় ওয়াড মেম্বার আফজাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ উপজেলা শাখার সদস্য মোঃ আল-আমিন, স্থানীয় জামায়াতে নেতা আরিফুল হাই (জোহা) সাবেক মেম্বার ইকবাল মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য এস এম মিহির, শিক্ষক প্রতিনিধি আফরোজা বেগম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ নাইমুল হাসান খান (নিপু) এছাড়াও ভিরিন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন

ভিরিন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ ফজলে রাব্বি বিপ্লব বলেন আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে নতুন জ্ঞান তৈরি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার প্রচারের দিকে মনোনিবেশ করবো।

ভিরিন্দা উচ্চ বালিকা বিদ্যালয় আমাদের লক্ষ্য শুধুমাত্র এই অঞ্চলে সর্বোচ্চ মানের শিক্ষাদানই নয়, বরং আগামী দিনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধগুলিকে জাগ্রত করাও। একটি উদার শিক্ষার মাধ্যমে, আমরা ব্যক্তিগত সাফল্য অর্জন এবং সমাজে মূল্যবান অবদান রাখার জন্য প্রয়োজনীয় গুণাবলী সহ ছাত্র-ছাত্রী তৈরি করার চেষ্টা করবো। আমাদের মেধাবী এবং নিবেদিত শিক্ষকবৃন্দ এই উভয় প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার বিশ্বাস । আমি স্থানীয়নেতৃবৃন্দ নিয়ে বিদ্যালয়ের শুভকামনা এবং ক্রমান্বয়ে উন্নতি কামনা করছি।