কাউন্সিল অব কনজিউমার অ্যাক্টিভিস্টস-এর কার্যক্রম ও কনটেস্ট রুল–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিল্লাল হোসেন, 

কাউন্সিল অব কনজিউমার অ্যাক্টিভিস্টসের কার্যক্রম জোরদার ও বিভিন্ন কনটেস্টের নিয়মাবলি পরিচিত করার লক্ষ্যে নরসিংদীতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সংস্থাটির নরসিংদী কার্যালয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।

কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক–এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

সিনিয়র সহ-সভাপতি মোঃ রতন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ভূঁইয়া (বাচ্চু), অর্থ সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মোঃ তানভীর আহমেদ ভুঁইয়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মনিটরিং সম্পাদক লুৎফর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং সম্পাদক, শিশু–কিশোর ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান
কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ খান, রেহেনা বেগম, পারভিন আক্তার, মোঃ মহরম আলী, মোঃ জালাল মিয়া, মিনু মিয়া, মোসাঃ পারু বেগম প্রমুখ।

অনুষ্ঠানে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ কর্তৃক আব্দুল হান্নান মানিক–কে ঢাকা বিভাগের প্রশাসনিক প্রতিনিধি এবং নগেন্দ্র নাথ বনিক–কে নরসিংদী জেলার প্রশাসনিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে অন্যান্য অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ শেষে কর্মশালার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।