ভেড়ামারায় ইয়াবাসহ ৫ জন মাদক সেবনকারী আটক

হেলাল মজুমদার কুষ্টিয়া
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের অভিযানে ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডল পাড়ায় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজন পুরুষ ও দু’জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র একটি টিম সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময়  ভেড়ামারা উপজেলার  ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ায় একটি পরিত্যাক্ত ঘরে মাদক সেবিরা  একত্রিত হয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন (১) চিরঞ্জিত কুমার (২৩), পিতা সুদেব বিশ্বাস, গ্রাম- সাতবাড়ীয়া মন্ডলপাড়া, (২) মোছাঃ আবিদা (২১), পিং-আনারুল ইসলাম, সাং-ভবানীপুর, থানাঃ হরিনাকুন্ডু, জেলাঃ ঝিনাইদহ, (৩) মোছাঃ ভানু বেগম (৫৫), পিং-মৃতঃ জামাত মন্ডল, সাং-পূর্ব সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া (৪) মোঃ সিজান (২৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-পূর্ব সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়া (৫) মোঃ তুহিন (৩৫), পিং-সোনা প্রামানিক, সাং-বাহিরচর ১৬দাগ, ভেড়ামারা, কুষ্টিয়া।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্টেট) রফিকুল ইলাম  নিকট সোপর্দ করা হয়। উভয় ব্যাক্তির বক্তব্য ম্যাজিস্টেট  অভগত হন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় উভয়কেই দোষী সাবস্ত করে  চিরঞ্জিত কুমার কে (তিন মাস), মোছাঃ আবিদা (এক বছর), মোছাঃ ভানু বেগম (ছয় মাস), মোঃ সিজান (তিন মাস), মোঃ তুহিন (ছয় মাস)করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম  জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।