রাজশাহীতে ২০২৬ সালের ব্যবসায়ী লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে অগ্রণী ব্যাংকের মতবিনিময়

 

রাজশাহী ব্যুরো: শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস ও ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে রাজশাহী বিভাগের সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে মতবিনিময় করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০:০০ টায় রাজশাহী কাদিরগঞ্জস্থ শাহ ডাইন কনভেনশন সেন্টারে এই অনুষরঠানের আয়োজন করা হয়। রাজশাহী সার্কেল সচিবালয়ের আয়োজনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহামমদ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়ছল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শামিউজ্জামান শাওন এবং প্রিন্সিপাল অফিসার মারুফা জাহান।

অতিথিদের ফুলেল শুভেচছা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর প্রতিটি শাখা থেকে আগত কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি শাখার খোঁজ খবর নেন। প্রতিটি কর্মকর্তার ব্যবসায়ী হিসাবের খোঁজ খবর নিয়ে শ্রেণীকৃত ঋণ পুনরুদ্ধার, পুনঃতফসিল, অবলোপন ও নতুন ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে মহাব্যবস্থাপক মোহামমদ ফজলুল করিম বলেন, আপনারা জানেন খেলাপি ঋণ আদায়ে অগ্রনী ব্যাংক পিএলসি বরাবর শীর্ষে থাকে। আমি চাই রাজশাহী অবস্থান আরও ভাল করতে হবে। সিএল ঋণ ১০% এর নিচে আনতে হবে। এর জন্য ফলোআপ ও মনিটরিং বাড়াতে হবে। অগ্রণী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব সেবা ও টেকসই ব্যাংকিং ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে থাকে। খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক স্থিতি আরও সুদৃঢ় করতে হবে। পরিশেষে তিনি ব্যাংকিং সকল নিয়মাচার সঠিকভাবে পরিপালনের জন্য সকলকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।

এসময় অনুষ্ঠানে রাজশাহী সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, শাখা প্রধান ও ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।