নাগরপুর প্রতিনিধিঃ ৮ বছর বয়সী শিশু আয়েশাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনির ফাঁশির দাবিতে, এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ ১২ মার্চ সকালে টাঙ্গাইল জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধন শেষে নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা গেটে এক মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত ৮ই মার্চ দুপুর আনুমানিক ২ টার সময় নির্মমভাবে হত্যার হওয়া আয়েশার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বক্তব্য রাখেন আয়েশার বাবা মো.হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি। তারা আয়েশাকে নির্মম ভাবে হত্যার সাথে জড়িত আজিম সহ জড়িত সকলের ফাঁসির দাবিতে ফুঁসে উঠে। আয়েশা হত্যাকারীদের দেশের আইনে সরকারের সহযোগিতায় এ ঘটনায় প্রকৃত দোষীদের এমন দৃষ্টান্তমূল শাস্তি দাবি করে যাতে ভবিষ্যতে এমন কাজ কেউ আর করার সাহস না পায়। এছাড়াও দেশের সকল নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জোরালো দাবি জানায় বিক্ষোভ ও মানববন্ধনকারীরা।

উল্লেখ্য এ হত্যার ঘটনায় নাগরপুর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এছাড়াও হত্যার সময় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে থানা পুলিশের চৌকস সদস্যরা।