দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: বিএনপির সদস্যসচিবকে স্থায়ী বহিস্কার ও কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনকে পূর্ণবহাল করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির আকাংশ। সেমাবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিকেল ৫ ঘটিকার সময় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ওহাব চৌধুরী, সহসভাপতি রুহুল আমিন মোল্লা, যুগ্নসাধারণ সম্পাদক ফখরজ্জিামান বাদল, যুগ্ন সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, যুবদলের আহবায়ক এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মুনরুজ্জামান মনির, শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মহিলাদলের সভানেত্রী ডেইজিসহ উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ্ আলম শানু গত ১১ মার্চ বুধবার চরবোরহান আউনিয়নে ইফতার অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে মিথ্যচার করেছেন যা সামজিক যোগাযোগ মাধ্যমে ও প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে যা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। গত বুধবার(১৮ মার্চ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ্ আলম শানু জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটকে সরাসরি হুমকি প্রদান করায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ কর্মীরা তিব্র প্রতিবাদ জানাই। জেলা বিএনপি তাকে শোকজ করেছেন। আমরা তার কর্মকান্ডে উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নানা ভাবে হয়রানিরস্বীকার হচ্ছি।
আমরা তার স্থায়ী বহিস্কার দাবি করছি। তিনি আরো বলেন বর্তমান বিএনপির সদস্য সচিব সহ ওই কমিটির সকলে জাতীয় পার্টি থেকে আসা। মেজর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের গড়া সংগঠন বিএনপির কোন আদর্শ তাদের মধ্যে নেই। তাই দীর্ঘ ১৭ বছরের উপজেলায় নির্যাতিত বিএনপির নেতাকর্মদের জন্য তার কোন টান বা সংগঠন পরিচালনায় অদক্ষতার পরিচয় বহন করে আসছে। দীর্ঘ ১৭ টি বছর দশমিনা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থক জেলজুলুম, অত্যতার প্রতিহিংসা সৈহ্য করে দলকে ভালোবেসেছে।
১২ জনুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দলের দীর্ঘ ১৭ বছরের ত্যাগি ও আমাদের দূরদিনে জিনি বুকে আগলে রেখেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুনের বহিস্কার আদেশ প্রত্যহার করে স্বপদে বহল রাখার দাবি জানানো হয়। তিনি আরো দাবি জানান, বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিংহভাগ সদস্য জাতীয় পার্টি থেকে আসা ওই কমিটি বাতিল করে ত্যাগি কর্মীদের মাধ্যমে নতুন কমিটি গঠন ও বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনের পদ বহাল রাখার দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে