মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:  নওগাঁর পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম এর  সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ২৩মার্চ বেলা অনুমান ১৭:৪৫  ঘটিকার সময় মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম মোল্লাকুড়ি বাজারে অবস্থানকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে সরকারি পিকআপ যোগে ১৭:৫৫ ঘটিকায় মহাদেবপুর থানাধীন  ১০ নং ভীমপুর ইউনিয়নের পীড়া গ্রামস্থ পীড়ার মোড় নামক স্থানে মহাদেবপুর হইতে নওগাঁ গামী আঞ্চলিক হাইওয়ে রাস্তার দক্ষিণ পাশে পলাতক আসামি শ্রী অলিফ হাজরা এর পিয়াসী ষ্টোর নামক দোকানের সামনে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামি শ্রী অলিফ হাজরা (২৬) দোকান হইতে বাহির হইয়া দৌড়াইয়া পালাইয়া যায়।

থানা পুলিশ উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক আসামির দোকানঘর তল্লাশী করিয়া দোকানের মালামাল রাখার চৌকির উপরে  প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১০০(একশত)  বোতল দেশীয় তৈরি চোলাই মদ ওজন ২৫ লিটার ইং ২৩/০৩/২০২৬ তারিখ ১৮:৩০ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে আসামি গ্রেফতারের চেষ্টা করিয়া জব্দকৃত আলামত সহ  মহাদেবপুর থানায় আসিয়া মহাদেবপুর থানার মামলা নং-২০ তাং ২৩/০৩/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২৪(খ) রুজু করা হয়েছে।