ভেড়ামারায় একই বংশের মেধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা 

হেলাল মজুমদার,কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকায় একই বংশের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা হয়েছে

রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শালিশে বিরোধপূর্ণ দুই পক্ষ—সোহেল ও মাহাফুজ—তাদের বক্তব্য তুলে ধরেন। দীর্ঘদিন ধরে চলা এই বিরোধের জেরে এলাকায় মারামারি, উত্তেজনা ও পারিবারিক বিভেদ সৃষ্টি হয়েছিল।

শালিশে উপস্থিত ব্যক্তিরা উভয় পক্ষের কথা শুনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছান। এর ফলে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটে এবং এলাকায় স্বস্তি ফিরে আসে।
সমঝোতার পর উভয় পক্ষ ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাস এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন। তারা জানান, এখন থেকে সবাই মিলেমিশে চলবেন এবং আর কোনো ধরনের সংঘর্ষে জড়াবেন না।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম (বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), খাইরুল ইসলাম (সাবেক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর), নুর উদ্দিন নুরু (ভেড়ামারা ডিগ্রি কলেজের সাবেক ভিপি), আব্দুল হাই আল হাদি (উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক), শামসুল হক (পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক), এস.এস. আল হুসাইন সোহাগ (উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব), আবির হোসেন রুবেল (চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি), তরিকুল ইসলাম খোকন (পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক) এবং নান্টুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক সমাধান এলাকার সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত নেতৃবৃন্দও আশা প্রকাশ করেন, এই সমঝোতার মাধ্যমে এলাকায় স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।