সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই মেলার এবারের প্রতিপাদ্য ছিল— “উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ গড়বে বিজ্ঞান ও প্রযুক্তি”। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি)।
নির্মল কান্তি দাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ।
মোঃ জহুরুল ইসলাম জহির, সভাপতি, গৌরনদী প্রেসক্লাব ও সিনিয়র সাংবাদিক। সেকেন্দার আলী শেখ, কৃষি কর্মকর্তাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
মেলা চলাকালীন অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই ধরণের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করবে এবং আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।