হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোট পূর্নগণনার মাধ্যমে আদালতে জয়ী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফারুক আলম পান্নার পক্ষে ঘোষণা করা রায় বহাল রেখেছেন আদালত।
গতকাল কুষ্টিয়ার যুগ্ম ও জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানিয়া সুলতানা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাকির হোসেনের সমন্বয়ে গঠিত নির্বাচন আপিল ট্রাইব্যুনাল আদালতে এই রায় ঘোষণা করা হয়।রায়ে নির্বাচন ট্রাইব্যুনালে অ্যাডভোকেট ফারুক আলম পান্নার দায়ের করা মামলায় আদালতে ভোট গণনা শেষে ২১৪ ভোটের ব্যবধানে বিজয়ী করে দেওয়া রায় বহাল রাখা হয়।
এবং আপিলকারী বর্তমান চেয়ারম্যান রানা বিশ্বাসের আপিল নামঞ্জুর করা হয়। এই রায়ের মাধ্যমে অ্যাডভোকেট ফারুক আলম পান্নাকে চেয়ারম্যান ঘোষণা করে গেজেটের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর কুষ্টিয়া নির্বাচনী ট্রাইব্যুনালের জৈষ্ঠ সহকারি জজ আদালত ভোট গণনা শেষে অ্যাডভোকেট ফারুক আলম পান্নাকে বিজয় ঘোষণা করে রায় দেন বিজ্ঞ আদালত।
নিম্ন আদালতের দেওয়া রায়ের বিপক্ষে আদালতে আপিল করেন দৌলতপুর উপজেলার ৯নং রিফাতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রানা বিশ্বাস। এর আগে ২০২৪ সালের ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনের মোটরসাইকেল প্রতীকের অ্যাডভোকেট ফারুক আলম পান্না এবং ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা সমানসংখ্যক ৬ হাজার ১২৩টি করে ভোট পান।
নির্বাচন বিধি ২০১০-এর ৪১ (৬) মোতাবেক দুজন প্রার্থীর মধ্যে লটারি করে ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। এই সিদ্ধান্ত মেনে না নিয়ে পরদিন অ্যাডভোকেট ফারুক আলম পান্না ভোট পুনরায় গননের দাবি জানান।এবং ৮ এপ্রিল নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।সেই মামলার রায়ে ২১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন পান্না।