লালপুরে স্ত্রীর উপরে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন গ্রাম পুলিশ
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে আল আমিন বিশ্বাস পলাশ (২৯) নামে এক গ্রাম পুলিশ পারিবারিক কোলাহলের জেরে স্ত্রীর উপরে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত অনুমান সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর লালপুর গ্রামে তার নিজের বাসায গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে। আল-আমিন হোসেন পলাশ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত হুমায়ুন কবির বিশ্বাস গ্রাম পুলিশ এর ছেলে। তার বাবা মারা যাবার পরে আলামিন পলাশ সেই গ্রাম পুলিশের চাকরি শুরু করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ১ বছর আগে পারিবারিক ভাবে আনুষ্ঠানিকতার সহিত বিয়ে করেন পলাশ।
গত তিন মাস আগে পারিবারিক কোলাহলের জেরে রাগ করে তার বাবার বাড়িতে চলে যান স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস। এর জের ধরে গতকাল রাতে গ্রাম পুলিশ পলাশ তার স্ত্রীর উপর অভিমান করে তার শয়নঘরের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে। রাত্রি অনুমান সাড়ে ১১ টার তার মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পেয়ে পার্শ্ববর্তী লোকদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ভিকটিমকে ঝুলে থাকতে দেখে। তার পরিবারের লোকজনসহ আশপাশের আরো অনেকের সহায়তায় ভিকটিমকে নিচে নামিয়ে ইজিবাইক যোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলিয়া ঘোষনা করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও মৃতের মাতা মোছাঃ মনোয়ারা বেগম লিখিত অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু রুজু করা হয়।