অবস্থান

মোঃ শিহাব উদ্দিন প্রামাণিক

রাজার সামনে বসিয়া মণ্ডুক
করছে শুধু ঘ্যাঙরঘ্যাঙ,
রাজামশাইয়ের বোধে আসে না
বলছেটা কী টিংটিংয়ে ব্যাঙ?

উজির-নাজির হাকিয়া ডাকিয়া
জড়ো করিলেন রাজামশাই,
“দেখুন তো সবে মণ্ডুক ব্যাটা
বোঝাচ্ছে কী ব্যাপার আমায়?”

উল্টে দ্যাখে নিতম্বতলে
ফুটো পয়সার ধন,
বুঝিতে পারিলেন রাজামশাই
মণ্ডুক ব্যাটার মন।

মণ্ডুকসম অনেক রাজা
মোদের সমাজ মাঝে,
বিনা আগুনে নিভু উনুনে
নিজের চিড়া ভাজে।

ভাবে না ব্যাটা বস্তুজগৎ
নয়কো আসল খনি,
সহজ-সরল জীবন যাদের
তারাই প্রকৃত ধনী।