বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জুলাই ২০২৬ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল এর পরিচালক সাবিনা ইয়াসমিন ও প্রধান শিক্ষক মাসুদ রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আনিসুর রহমান, সিনি: শিক্ষক মোঃ আব্দুর রমিজ মিয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, সিনিঃ শিক্ষক মোঃ লিয়াকত হোসেন, কাজী মোস্তফা রুমি, ইমরান হোসেন প্রমুখ।

এছাড়াও উক্ত প্রীতি ফুটবল ম্যাচে ডা.এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় ও শহীদ ক্যাডেট স্কুল এর শিক্ষার্থী সহ কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উল্লেখ্য উক্ত প্রীতি ফুটবল ম্যাচে আত্মঘাতী এক-শূন্য গোলে ডা. এম.এ রেজা উচ্চ বিদ্যালয় জয় লাভ করে।