অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো: অগ্রণী ব্যাংক পিএলসির রাজশাহী সার্কেলের উদ্যোগে ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে শনিবার (১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে রাজশাহীর পবা এলাকায় অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক-২ মো. আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম।
সম্মেলনে রাজশাহী সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।


সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশেষ অতিথি ও প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাংকিং সকল হিসাবের জবাবদিহিতা চান। ব্যবসায়িক পর্যালোচনা অধিবেশনে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম, খেলাপি ঋণ হ্রাস এবং গ্রাহকসেবা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সকল শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, জবাবদিহিতা ও দলগতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম।