হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর এবার সারা দেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় রবিবার(৯ আগস্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দল গঠনের লক্ষে শ্রেনী ভিত্তিক বাছাই পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেক মালিথা,আড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন পিয়াদা,ওয়ার্ড বিএনপির সভাপতি খেজমত মালিথা,সাধারণ সম্পাদক ফাইনাল মন্ডলসহ শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে ৬-৫ গোলে অষ্টম শ্রেণীকে হারিয়ে জয়লাভ করে দশম শ্রেণী।