ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎তারণ্য যদি সজাগ হয় মাদক সেবন আর নয় এই স্লোগানকে সামনে রেখে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৮ আগষ্ট থেকে শুরু হয়েছে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। ২৮ আগস্ট (শুক্রবার) এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। স্থানীয় সামাজিক সংগঠন ‘সোনার বাংলা’-এর ব্যনারে এই ফুটবল আসরের আয়োজন করা হয়েছে।
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। বিশেষ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
‎অনুষ্ঠানের সভাপতি করেন
‎বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও অন্যতম বিএনপি নেতা হাজী মোঃ সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান আলী সদস্য সচিব উপজেলা বিএনপি, মোস্তাক আহমেদ মিন্টু যুগ্ন আহবায় উপজেলা বিএনপি, জালাল উদ্দিন মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক নান্টু মিয়া, নয়ন আলী সভাপতি  ধরমপুর ইউনিয়ন ৮ নং  বিএনপি,  রেজাউন খন্দকার অঞ্জন বিএনপি নেতা, আলী হোসেন বিএনপি নেতা ধরমপুর ইউনিয়ন, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজন আলী যুগ্ম আহবায়ক উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।  ওয়াসিম আকরাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, এছাড়াও
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎প্রধান আকর্ষণের বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্ট অত্র অঞ্চলের ফুটবলপ্রেমীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।” প্রধান অতিথি তাঁর বক্তব্যে চমৎকার এই আয়োজনের প্রশংসা করেন এবং শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে টুর্নামেন্ট সম্পন্ন করার আহ্বান জানান।
‎উদ্বোধনী ম্যাচে গ্যালারি জুড়ে হাজারো দর্শকের করতালি ও উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কমিটি ‘সোনার বাংলা’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের জন্য আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপহার দেওয়া হবে। উদ্বোধনী  ম্যাচে যে দুটি  দল  অংশগ্রহণ করেন তারা  হলেন ১ নংওয়ার্ড  কাজি হাটা, ৯ নং ওয়ার্ড বৃত্তি পাড়া, আজকের খেলায় বৃত্তি পাড়া ১ -০ গোলে বিজয় হয়।