হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ বিরুদ্ধে এক ফেসবুক কমেন্টে ক্ষোভ ও গুরুতর অভিযোগ প্রকাশ করেছেন উপজেলার আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইনজাল হোসেন। ফেসবুক পোস্টে করা তার কমেন্টটি ছিল“এই ইঞ্জিনিয়ার মসজিদের টাকা ছাড় দেন না এত লোভী এর বদলির ব্যবস্থা করা উচিত।”

​প্রকাশের পর মুহূর্তের মধ্যেই কমেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (ভাইরাল) হয় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি করে।

সম্প্রতি দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আবিদ হাসান মন্টি সরকার তার নিজের ভেরিফাইড ফেসবুকে দৌলতপুর উপজেলার একটি রাস্তার কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।তার এই পোস্টটিতে কমেন্ট করেন উপজেলার আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইনজাল হোসেন সহ ​অনেকেই।

এবিষয়ে যুবদল নেতা ইনজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা চাই দৌলতপুরের উন্নয়ন হোক,কিন্তু এই ধরনের অফিসার দৌলতপুরে থাকলে দৌলতপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।আমরা বিষয়টি এমপি মহোদয়কে জানিয়েছি।যাতে তাকে দ্রুত বদলি করার ব্যবস্থা করা হয়।

এবিষয়ে দৌলতপুর ​উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ’র কাছে জানতে চাইলে,তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে তা মিথ্যা বানোট এবং বিভ্রান্ত কর।সোশ্যাল মিডিয়ায় কমেন্টটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয় এবং প্রকৌশলীর দ্রুত অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবি উঠে।