সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও নারী নির্যাতন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলায় (ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড) এজাহারনামীয় আসামি উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আজগর শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় (৯(১)/৩০ ধারা) এজাহারনামীয় অপর আসামি নোয়াকাটি গ্রামের মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে হৃদয়কে (২৫) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষ‌য়ে পাটকেলঘাটা থানার কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ এই অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত উভয় আসামিকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।