মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ হোপ কোম্পানি থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
রবিবার(২৭ সেপ্টেম্বর)ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর শান্তি নগর এলাকায় নিউ হোপ কোম্পানি’র পিপি স্টোর রুমে এই ঘটনা ঘটে।
নিহত ঐ ব্যক্তির নাম মো:বিল্লাল হোসেন(৬০),তিনি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উত্তর কৃষ্ণপুর চাঁদগাঁও গ্রামের মৃত ফজলু বেপারীর ছেলে। তিনি নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট কামাল হোসেন নামে প্রোডাকশন বিভাগে দীর্ঘ ৮ বছর যাবৎ শ্রমিক হিসেবে করতেন।
নিহতের মেয়ের জামাই আবু মুসা বলেন,ঘটনা ভোর রাতে হলেও আমরা প্রথমে জানতে পারি তিনি অসুস্থ। দ্রুত আসার জন্য পরে আবার জানায় স্ট্রোক করছে। এসে শুনি তাঁর লাশ একটা গাড়িতে করে গেটের বাহিরে নিয়ে যেতে চাইছে। ঘটনাস্থলে প্রথমে আমাদের যেতে দেওয়া হয় নাই,দীর্ঘ কয়েক ঘন্টা পর আমাদের কাছে আপোষ করার প্রস্থাব আসে
নিহতের স্ত্রী আঁখি আক্তার বলেন,আমার স্বামীর মৃত্যুটা সন্দেহজনক,তাঁর কানের দুই পাশেই কাঁটা, মাথায় গুরুতর জখম এর চিহ্ন আছে,১৫দিন আগেও স্টোর এর ম্যানেজার ও তাঁর ভাই আমার স্বামীকে বকাঝকা করেছে,পুলিশ ও সাংবাদিকরা আসার আগে তাঁরা এটা সমঝোতা করার চেষ্টা করেছেন।
এ বিষয়ে নিউ হোপ কোম্পানির প্রোডাকশন এর এজিএম সালউদ্দিন বলেন এর নিহত শ্রমিক দৈনিক হাজিরা দীর্ঘ দিন যাবৎ কাজ করেন,স্টোর রুমে অসাবধান বশত ফর্কলিফট গাড়ীর দূর্ঘটনার এই ঘটনা ঘটে। তিনি আমাদের কম্পানির প্রডাকশনের কামাল হোসেন এর গ্রুপে কাজ করতেন।
বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি,যেটুকু জেনেছি ঐ শ্রমিক এখানে দৈনিক হাজিরায় একজন ঠিকাদারের কাজ করতো, আমরা ঘটনাস্থলের ফুটেজ দেখেছি।
ইতিমধ্যে মরদেহ সুরতহাল শেষ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন চলছে