গাংনী, মেহেরপুর: বিদ্যালয়ের পাঠদান সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়নের স্বার্থে মেহেরপুরের গাংনী উপজেলার এস,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ে আজ শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষিত মা একটি সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। অভিভাবকদের উদ্দেশ্যে লেখা হে অভিভাবকবৃন্দ, আপনাদের আগমন শুভ হোক।

আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬ বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ নাজমুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জামাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ জাফর ইকবাল, শরিফুল ইসলাম, হাসিবুল ইসলাম, নাসির উদ্দিন ও জামাল উদ্দিন।

বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মান, নিয়মিত উপস্থিতি এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এসময় প্রধান অতিথি জনাব জামাল হোসেন অভিভাবকদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে বলেন, ভবিষ্যতে ছেলে-মেয়েরা যাতে ভালো ফলাফল করে সে জন্য অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, তাহলেই ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।