নোয়াখালীতে দোকানে ঢুকে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি করেছে মুখোশধারী কিছু অস্ত্রধারী সন্ত্রাসী । সন্ত্রাসীদের চিহ্নিত করতে ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্যমকর্তা শামসুজ্জামান চৌধুরী জানান।

শনিবার ( ১৭ ) অক্টোবর নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে রাত আনুমানিক ১০ টার দিকে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী বোমার বিস্ফোরন ঘটিয়ে এবং মিজানের দোকানে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মিজান কে লক্ষ্য করতে গুলি করে । এতে মিজানের বাম পাশে পাকস্থলী ও ঊরুতে গুলিবিদ্ধ হয় । সন্ত্রাসীরা চলে গেলে , উপস্থিত জনতা তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে আনলে পাকস্থলীতে অতিরিক্ত রক্তক্ষরনের কারধে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করে ।
মিজান ঐ ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের আহম্মদ উল্যার পুত্র।  বেগমগঞ্জ উপজেলা জামাতের আমীর আবু যায়েদ মিজান কে জামাত কর্মী বলে দাবী করে দ্রুত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে আসছে ।