কাজী মোস্তফা রুমি: শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন মুহূর্তের সমাপ্তি ঘটেছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। টাঙ্গাইলের নাগরপুরে বিজয়া দশমী উপলক্ষে মেলা, আনন্দ-উৎসব ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হয়েছে।

২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় বিজয়া দশমী উপলক্ষে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বিজয়া দশমীর মেলা। মেলাকে কেন্দ্র করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মেলায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।

নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ঝুটন কুমার সাহার সঞ্চালনায় উক্ত বিজয়া দশমীর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুরের পরম শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তিত্ব নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু রমেন্দ্র নারায়ণ শীল।

উক্ত বিজয়া দশমীর মেলায় প্রধান আকর্ষণ হিসেবে আসন অলংকৃত করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, সহকারী কমিশনার (ভূমি) নাগরপুর মোঃ জসিম উদ্দিন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা প্রমূখ।

এছাড়াও উক্ত বিজয়া দশমীর মেলায় নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক/ আহবায়ক, সদস্য সচিব সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

দেবী দুর্গার বিদায়বেলায় ভক্তদের মাঝে আনন্দের পাশাপাশি বিষাদের ছায়াও দেখা যায়। আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশা নিয়ে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নাগরপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।