গলাচিপা (পটুয়াখালী) পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক অপর এক শিশু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আজ শনিবার (২৪ অক্টোবর) রতনদী-তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. বাহাদুর হোসাইন (৩০), মো. মতি খলিফার ছেলে মো. আলাউদ্দিন (৩২) এবং ইসাহাক হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩২)।
অভিযানের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।