হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন,বাংলা টিভির(ডিজিটাল) জেলা প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন,সাংবাদিক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে মাদক,কিশোর গ্যাং ও নদীপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে,এমন সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।