​হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।এতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীকে চূড়ান্ত বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।​

খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে সভায় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজি ইসানুল হক,সিনিয়র সহ-সভাপতি আনারুল ইসলাম,সাবেক সদস্য সচিব খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম সাবু,দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ প্রচার সম্পাদক আকরাম হোসেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরোজুল ইসলাম,​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাচুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাচান আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি সমর্থিত দলীয় প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনমত গড়ে তুলতে হবে।