কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মনোনয়নপত্র বিক্রির শুভ উদ্বোধন করেন নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলী।

এ সময় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরপুর বাজারের ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনেই বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দীর্ঘদিন পর নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিক গতি এসেছে।

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।