আড়ানীতে মাদকসহ আটক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে মাদকদ্রব্যের সরঞ্জামসহ রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।