বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন‍্যা উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসির নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন।

সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন‍্যা জানান, ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪১ ধারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।তিনি আরও জানান,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ভেজাল গুড় উৎপাদন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।