দৌলতপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৪ নং আড়িয়া ইউনিয়নে সবচেয়ে বেশি আলোচনায় এখন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা)।

তিনি আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। বি.এ অনার্স, এম.এ, এলএল.বি ডিগ্রিধারী এই নেতা শুধু মঞ্চের নেতা নন, সব সময় মানুষের সাথে মতবিনিময় করছেন, সাধারণ মানুষের পাশে থাকছেন।

সকাল থেকে সন্ধ্যা, হাট-বাজার, মসজিদ মাদ্রাসা, চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন তিনি। কৃষক, শ্রমিক, যুবক, মুরুব্বি সবার সাথে বসে মতবিনিময় করে এলাকার সমস্যা আর সমাধানের কথা শুনছেন।

স্থানীয়রা বলছেন, কামরুল মোল্লাকে ডাকলেই পাওয়া যায়। তিনি মানুষের কথা শোনেন। এইটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।” গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে তার নেতৃত্বে আড়িয়া থেকে শত শত মোটরসাইকেলের বিশাল শোডাউন দৌলতপুরে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ নভেম্বর দলীয় কার্যালয়ে মনোনয়নের ফাইল জমা দেওয়ার পর থেকে তার গণসংযোগ আরও বেড়েছে।

এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসাই আমার শক্তি। মানুষের সাথে মতবিনিময় করে, মানুষের মতামত নিয়েই আমি এগিয়ে যেতে চাই। দলীয় সমর্থন পেলে জনগণকে সাথে নিয়ে আড়িয়াকে দুর্নীতিমুক্ত, শান্তির ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
তার প্রচার স্লোগান “দুর্নীতিমুক্ত সমাজ চাই, সৎ মানুষের শাসন চাই।