প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে দৌলতপুরে প্রস্তুতি সভাসর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার


জিল্লুর রহমান, কুষ্টিয়া: আগামী ২ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে দৌলতপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক: মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধানমন্ত্রীর আগমন সফল করতে উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ২ ডিসেম্বরের কর্মসূচিকে ঐতিহাসিক ও সাফল্যমণ্ডিত করতে দৌলতপুর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে উল্লেখ করেন এবং কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।