সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তরঃ

অদ্য ২৮ নভেম্বর ২০২৬খ্রি. তারিখ বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় উদ্ধারকৃত ৩৫ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় মোবাইল ফোন ব্যবহার/বহনের সময় সতর্কতা অবলম্বন করতে উপস্থিত সবাইকে পরামর্শ প্রদান করেন। এছাড়াও জেলা পুলিশের এ ধরণের কার্যক্রম অব্যহত রাখতে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটকে নির্দেশনা প্রদান করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার অফিসার ও ফোর্সবৃন্দ।