ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩ বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্ট সন্তানের

অবৈধ পথে ভারতে পাচার ৪ বাংলাদেশী যুবতীকে বেনাপোলে হস্তান্তর

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশী যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ। রবিবার (২৯ নভেম্বর ) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা যুবতীরা হলো, আসমা আক্তার (২২), সোনিয়া আক্তার (২০), লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন অঞ্চলে।

জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের প্রলোভোনে পড়ে দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে তারা ভারতে পাড়ি জমায়। ভারতের গোহায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করবে তাদের নিজ পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

অবৈধ পথে ভারতে পাচার ৪ বাংলাদেশী যুবতীকে বেনাপোলে হস্তান্তর

আপডেট টাইম : ০৮:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০