ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা 

আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনে

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : আগামী ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে। সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটি বিরতি দেয়া হয়। ২০২৩ সালে সব বিষয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এজন্য ৩ ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা। এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা। সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি।

আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলে, এইচএসসি জুনে

আপডেট টাইম : ০১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২