ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

সৈয়দ নুর আহসান, (গৌরনদী) বরিশাল। ২৯শে মার্চ, ২০২৬।

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোঃ সজীব আকন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সজীব কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম এবং জাহাঙ্গীর আকনের ছেলে।
​ঘটনার বিবরণ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়ারিয়া গ্রামে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে সজীবের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের ফ্যানের সাথে রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা উদঘাটনের চেষ্টা চলছে।”
​মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

আপডেট টাইম : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬