তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ
আলিফ হোসেন,তানোরঃ
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গেছে সোমবার (১৩এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল বসানো হয়েছিল।এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারণা উপস্থাপন করেছিলেন। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছে।
উপজেলা সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১(তানোর গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মজিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর জামায়াতের আমির মকসেদ আলী, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর চৌধুরী প্রমুখ।
সমাপনির পূর্বে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।বিজ্ঞান মেলায় স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপ (কলেজ পর্যায়ে) ১ম স্থান অধিকার করেছে মুন্ডুমালা কামিল মাদ্রাসা, ২য় স্থান সরকারি আব্দুল করিম সরকার কলেজ, ৩য় স্থান মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ।বিজ্ঞান মেলায় স্টল মূল্যায়নে জুনিয়র গ্রুপ (স্কুল পর্যায়ে) ১ম স্থান অধিকার করেছে প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থান আল-মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসা, ৩য় স্থান সরনজাই উচ্চ বিদ্যালয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















