ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

দৌলতপুরে ফসলের সাথে এ কেমন শত্রুতা!

এম রহমান,দৌলতপুরঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামে ফুলকপি চাষের জন্য ৩ বিঘা জমি প্রস্তুত করেছিলেন এক কৃষক। বেডে রোপনকৃত চারা রাতের আঁধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাতের এ ঘটনায় পথে বসেছেন রাশিদুল জোয়ার্দ্দার নামে এক দরিদ্র কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শশীধরপুর গ্রামের মাঠে অন্যের জমি বন্দক নিয়ে চাষাবাদ করেন প্রতিবেশী রাশিদুল জোয়ার্দ্দার গেল ১ মাস আগে তিনি বেশি লাভের আশায় আলুর পরিবর্তে উন্নত জাতের ফুলকপি চাষের জন্য বেডে ফুলকপির চারা রোপন করেন। আর মাত্র দুই একদিন পরই পর্যায়ক্রমে তিনি প্রস্তুতকৃত ৩ বিঘা জমিতে কপির চারা লাগানোর প্রস্তুতি নিচ্ছিলেন ।

এরই মাঝে মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা রোপনকৃত ফুলকপির সবগুলো চারা গাছ কেটে ফেলে। এতে করে পথে বসেছেন সেই কৃষক।

এ ঘটনায় আইনের আশ্রয় নিয়েছেন ঐ ক্ষতিগ্রস্থ কৃষক।

বিষয়টি নিয়ে দৌলতপুর থানা পুলিশের বিট অফিসার এসআই সেলিম রেজা বলেন, ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগও পেয়েছি এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দৌলতপুরে ফসলের সাথে এ কেমন শত্রুতা!

আপডেট টাইম : ০২:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২