ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

ধর্ষণ করতে গিয়ে ধরা খেল যুবদল নেতা নজরুল

মোঃবেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধি: পুলিশের উপর হামলা করে দীর্ঘদিন পলাতক থাকার পর পটুয়াখালীর দশমিনায় ধর্ষণ করতে গিয়ে ধরা খেল মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুবদল নেতা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয়রা।

আটক নজরুল ওই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে মো. নজরুল ইসলামকে গত ২ জুন মাদকসহ আটক করতে গেলে সে পুলিশের উপর হামলা করে হাতকরাসহ পালিয়ে যায়।

এরপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল নজরুল। ঘটনার দিন বৃহস্পতিবার গভীর রাতে বাঁশবাড়িয়া গ্রামের এক তরুণী (১৫) প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘর থেকে বের হলে নজরুল ওই তরুণীকে জোরপূর্বক পাশের বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

পরে স্থনীয়রা তাকে আটক করে দশমিনা থানা পুলিশে খবর দিলে পুলিশ নজরুলকে গ্রেফতার করেন। পুলিশ আরও জানান, নজরুলের বিরুদ্ধে ককটেল বিস্ফোরনসহ একাধিক মামলা রয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. জসিম জানান, গ্রেফতার নজরুলের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নগ্রাফি মামলা প্রক্রিধীন রয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল টেষ্টের জন্য পটুয়াখালীর পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধর্ষণ করতে গিয়ে ধরা খেল যুবদল নেতা নজরুল

আপডেট টাইম : ০২:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১