ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার গুরুতর আহত, থানায় মামলা দায়ের দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা কীভাবে নিকাহ্ রেজিস্ট্রারের দায়িত্বে? জবাব চেয়েছে মাউশি দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহারে জোর নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  বেরোবির মেগা প্রকল্প আবারও এডিপির ‘সবুজ পাতায়’ ঘোড়াঘাটে বৃদ্ধা দাদীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় নাতিসহ গ্রেপ্তার ৩ বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্ট সন্তানের

নাগরপুরে সরকারের ২ বছরের উন্নয়ন শীর্ষক আলোচনা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠনের ২য় বর্ষপূর্তি ও গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। ১৩ জানুয়ারি বুধবার সকালে উপজেলার সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোলমডেল হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে, এ উপজেলায় আর কি কি কাজ করা প্রয়োজন, এসব বিষয় আলোচনায় উঠে আসে। তিনি বলেন, এলাকার উন্নয়নের লক্ষে আমাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতি মধ্যে আমরা বয়স্ক ও বিধবা ভাতা একশত ভাগ নিশ্চিত করতে পেরেছি। তিনি আরো বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে রাস্তাঘাট, ব্রীজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দির সহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আগামী ৩ বছরের মধ্যে আমাদের এলাকার কোন বিদ্যালয় কাঁচা থাকবে না। সকল বিদ্যালয়ে নতুন নতুন ভবন নির্মান করা হবে। চলমান কাজের বিষয়েও তিনি প্রশাসনের সার্বিক তদারকির করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতির মতবিনিময় ও বৃক্ষরোপণ

নাগরপুরে সরকারের ২ বছরের উন্নয়ন শীর্ষক আলোচনা

আপডেট টাইম : ০৮:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১