ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু  মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের আলু চাষিদের কান্না কেউ দেখে না ভেড়ামারা বাহাদুরপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের হানা নওহাটায় এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডা: এম রহমান, নেই বিএমডিসি নাম্বার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া

পিতার ঋণের দায়ে মেয়ে হাজতে বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ির এসআই কবির হোসেন সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে রবিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে তিন জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের নামে ৬ মাসের সাজা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রুপাপাত ইউনিয়নের সোতালিয়া গ্রামের মৃত চান মিয়ার মেয়ে মিতু (১৭), ফাতেমা (১৬) ও চান মিয়ার ম্যানেজার বনমালীপুর গ্রামের নাজমুল মিয়া (৪০)। নাজমুল মিয়া চান মিয়ার পাটের ব্যবসায়ীর ম্যানেজার ছিলেন। গ্রেপ্তারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, চান মিয়া ব্রাক ও জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। ওই টাকা পরিশোধ করতে না পারলে দুই প্রতিষ্ঠানই ২০১৭ সালে আদালতে মামলা করেন। মামলার পর ২০১৮ সালে চান মিয়া মারা যায়। মামলা নম্বর ১৭ ও ৩০। এসআই কবির হোসেন বলেন, রবিবার সকালে অভিযান চালিয়ে নাজমুল মিয়াকে বনমালীপুর ও মিতু, ফাতেমাকে গোপালগঞ্জ থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে ৬ মাসের করে সাজা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালকিনিতে পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা

পিতার ঋণের দায়ে মেয়ে হাজতে বোয়ালমারীতে অর্থ ঋণের মামলায় তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩