ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন —খাদ্যমন্ত্রী 

মোহাম্মদ আককাস আলী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন। মন্ত্রী বলেন, গাছপালা পৃথিবীর ফুসফুস।গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বনডাইঅক্সাইড বেড়ে যেত।গাছপালা বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে ভূমিকা রাখছে। তা নাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত।
গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যা করতে হয়। সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায় বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার  (১৫ জুলাই ) তিনি নিয়ামতপুর- পোরশা সড়কে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ  মোরশেদ এর সভাপতিত্বে নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
সামাজিক বনায়নের মাধ্যমে  রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ বাগান সৃজনকল্পে এ বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় ২০-২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ২৪৬৮ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন —খাদ্যমন্ত্রী 

আপডেট টাইম : ০৯:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩