ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা  লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বদলগাছীতে র‍্যাব সেজে চাঁদাবাজী করতে গিয়ে প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ চাঁদাবাজ আটক

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর বদলগাছীতে র‍্যাব সেজে চাঁদাবাজী করতে গিয়ে প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর দক্ষিণ পাড়া গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ (৩১), মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের সামসুল আলমের ছেলে এলিট কবির (২৩) ও একই ময়েজ উদ্দিন দেওয়ানের ছেলে সানোয়ার হোসেন (৩৪)।
র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামেরর নেতৃত্বে বুধবার ভোর পৌনে ৪ টার দিকে থানার কেশাইল এলাকা থেকে নগদ ২৭ হাজার ৫৫০ টাকা ও কালো রংয়ের মোটর সাইকেলসহ র‌্যাব পরিচয়ে গভীর রাতে চাদাবাজী করতে গেলে এলাকার সংঘবদ্ধ চাঁদাবাজী চক্রের মূলহোতাসহ ওই ৩ জনকে আটক করা হয়।
র‍্যাব আরও জানান যে, মূলহোতা এলিট কবির অবৈধ আর্থিক সুযোগ সুবিধা গ্রহনের জন্য ভুয়া র‌্যাব পরিচয় ব্যবহার করত এবং জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজনের কাছে নিজেকে র‌্যাব সদস্য হিসেবে হাতকড়া প্রদর্শন করে মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত জনগণ ও র‌্যাবের অপারেশনাল দলের সামনে তারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভূয়া র‌্যাব সদস্য পরিচয়ে মানুষের নিকট হতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

বদলগাছীতে র‍্যাব সেজে চাঁদাবাজী করতে গিয়ে প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ চাঁদাবাজ আটক

আপডেট টাইম : ১০:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩