ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুর–ঈশ্বরদী সড়ক: ডিভাইডারহীন মহাসড়কে বাড়ছে প্রাণহানি, জরুরি পদক্ষেপের দাবি আইজি প্রিজনের দূরদর্শী নেতৃত্ব দেশের কারাগারে বৈপ্লবিক পরিবর্তন  কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধার; আটক ১ বাগমারায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থীকে দেওয়া হলো ভিন্ন প্রশ্নপত্র জকসু ও ব্রিলিয়ান্ট ব্রেইন্স ভ্যালির মধ্যে সমঝোতা স্মারক সই। গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা জহির সাজ্জাদ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি বাগমারা থানা পুলিশের অভিযানে লিবিয়ায় অপহৃত দুইজনকে উদ্ধারসহ পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার দৌলতপুরের ওসি’র নামে অপপ্রচার:বিভ্রান্ত না হয়ে সহযোগীতার আহ্বান মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপ স্বামী-স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার

বাগমারায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থীকে দেওয়া হলো ভিন্ন প্রশ্নপত্র

রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মিত এক পরীক্ষার্থীকে নির্ধারিত সিলেবাসের পরিবর্তে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়ায় তার একটি শিক্ষাবর্ষ অনিশ্চয়তার মুখে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শান্তা ইসলাম মৌ (রোল: ৭৫১১৯৭, রেজি: ২২১২৬০৮৩৭৭)। তিনি বাগমারা উপজেলার বাইগাছা উচ্চ বিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করলেও অসুস্থতার কারণে সে বছর পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরবর্তীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে সব আনুষ্ঠানিকতা শেষ করে গত ২১ এপ্রিল হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কিন্তু পরীক্ষা শুরু হতেই ঘটে বিপত্তি। অভিযোগ অনুযায়ী, তাকে পূর্ববর্তী (পুরনো) সিলেবাসের পরিবর্তে ২০২৬ সালের নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শককে জানালেও তিনি গুরুত্ব না দিয়ে ওই প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে নির্দেশ দেন। পরে কেন্দ্র সচিবকে অবগত করা হলেও কোনো সমাধান মেলেনি।

এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শিক্ষার্থীর বাবা শামিউল ইসলাম রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের পর ইউএনও’র দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা সংশ্লিষ্টদের তলব করেন। তবে অভিযোগ রয়েছে, কোনো কার্যকর সমাধান না দিয়ে উল্টো পরীক্ষার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যেখানে উল্লেখ ছিল পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হলেও সে এ বিষয়ে কোনো অভিযোগ করবে না।

এ অঙ্গীকারনামায় তার অভিভাবকের স্বাক্ষরও নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের গাফিলতির বিষয়টি উল্লেখ করা হলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কেন্দ্র সচিব গোলাম মোস্তফার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানিয়েছেন, বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের মতে, নতুন প্রশ্নপত্রে পরীক্ষা দিলেও ফলাফল মূল্যায়নে ওই শিক্ষার্থীর কোনো সমস্যা হবে না।

ফলে এ বিষয়ে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে সচেতন মহল বলছে, একটি প্রশ্নপত্রের ভুল একজন শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই বিষয়টি পুনঃতদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালপুর–ঈশ্বরদী সড়ক: ডিভাইডারহীন মহাসড়কে বাড়ছে প্রাণহানি, জরুরি পদক্ষেপের দাবি

বাগমারায় এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থীকে দেওয়া হলো ভিন্ন প্রশ্নপত্র

আপডেট টাইম : ০৩:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬