ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

বিএনপির যৌক্তিক দাবির ব্যাপারে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই আইনমন্ত্রী 

মোঃ আশিকুর রহমান রনি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপির জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা ১৯৯৬ সালে নির্বাচন দেখেছেন, ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি দেখেছেন, এ অপকর্মের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্ম। যখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে মামলা হলো, হাইকোর্ট বললো এটা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কোনো দিনই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নাই। সেহেতু এটা অবৈধ এবং এটা বাতিল করে দেওয়া হলো। সেই বাতিলটা আইনসঙ্গত করতে সংবিধান সংসদের মাধ্যমে সংশোধন করা হলো।

তিনি আরও বলেন, এখন বিএনপি আবারও সেই দাবি তুলেছেন। তাদের এ দাবির মানে হচ্ছে, আমরা নির্বাচন করবো, কিন্তু আমাদের জিততে হবে। তাদের অবস্থা সব মানি তালগাছ আমার।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহ্বায়ক রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন ও পৌর মেয়র নায়ার কবির।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ফিতা কেটে ও ফলক উন্মোচন করে প্রেস ক্লাবের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রেস ক্লাব পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিএনপির যৌক্তিক দাবির ব্যাপারে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই আইনমন্ত্রী 

আপডেট টাইম : ০৯:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩