ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: পরিবারের মামলা না, পুলিশের প্রস্তুতি বাদী হওয়ার পীর হত্যা ও গুজবের আগুনে দৌলতপুর উত্তাল, শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ ফুলবাড়ীতে ডায়রিয়া রোগী বাড়ছে বেরোবি ক্যাম্পাসে নতুন ডাক বাক্স উদ্বোধন, ভবিষ্যতে পোস্ট অফিস স্থাপনের আশ্বাস তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ  তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে  গৌরনদীতে খালে ভাসমান নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বাংলা মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা.ইকরামুল বারী টিপু

বেরোবি ক্যাম্পাসে নতুন ডাক বাক্স উদ্বোধন, ভবিষ্যতে পোস্ট অফিস স্থাপনের আশ্বাস

পারভেজ হাসান | বেরোবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ডাক বিভাগের একটি নতুন ডাক বাক্স উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে ডাক বাক্সটি স্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক বাক্সটির উদ্বোধন করেন। এ সময় উপাচার্য বলেন, নতুন এই ডাক বাক্স স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এখন ক্যাম্পাস থেকেই সহজে প্রয়োজনীয় চিঠিপত্র প্রেরণ করতে পারবেন। এতে তাদের আর দূরে গিয়ে ডাকঘর খুঁজতে হবে না, ফলে সময় ও শ্রম সাশ্রয় হবে।
পোস্ট অফিস স্থাপনের আশ্বাস দিয়ে উপাচার্য বলেন, আপাতত ডাক বাক্সের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং রংপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ইসরাত জাহান নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রংপুর ডাক বিভাগের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্প ও সাহিত্য সংসদ, বেরোবির উদ্যোগে উপাচার্য উপস্থিত সবার সঙ্গে ডাক বাক্সে চিঠি ফেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: পরিবারের মামলা না, পুলিশের প্রস্তুতি বাদী হওয়ার

বেরোবি ক্যাম্পাসে নতুন ডাক বাক্স উদ্বোধন, ভবিষ্যতে পোস্ট অফিস স্থাপনের আশ্বাস

আপডেট টাইম : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬