ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতির শূন্যপদে নির্বাচন নিয়ে তালবাহানা এবং নামফলক অপসারনে ক্ষোভ 

মোঃ আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামির নেতৃত্বাধীন পূর্বতন কমিটির নামফলক অপসারণ এবং সভাপতির শূন্যপদে নির্বাচন নিয়ে তালবাহানায় ক্ষোভ দেখা দিয়েছে ক্লাবের সদস্যদের মধ্যে। মঙ্গলবার প্রেস ক্লাব কর্মকর্তাদের কাছে দেয়া এক চিঠিতে ৭ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা এবং  নামফলকটি যথাস্থানে স্থাপনের দাবী জানিয়েছেন ক্লাবের সাবেক কর্মকর্তারা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গত ৬ই মার্চ মৃত্যুবরণ করেন। তার  মৃত্যুর পর গত ৬ মাস ধরে সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিঠিতে বলা হয়- প্রেস ক্লাব গঠনতন্ত্রের ৬.৩.ছ(২)সহ অন্যান্য বিধি মোতাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার ৩ মাস অথবা ৯০ দিনের মধ্যে আবশ্যিকভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ করার বিধান রয়েছে। কিন্তু তা না করে গঠনতন্ত্রের নীতিমালাকে অবজ্ঞা ও  অবহেলা করে সভাপতির শূন্যপদে নির্বাচন ঘোষণা না করার মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি পদ ব্যবহার করে গত ৩ মাস ধরে অবৈধভাবে সকল কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে প্রেস ক্লাব সভাপতি মহিবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করেন। সভাপতির মৃত্যুর ৯০ দিন অতিবাহিত হওয়ার পূর্ব থেকেই লিখিত এবং মৌখিকভাবে সদস্যরা নির্বাচন দাবি করে আসছেন জানিয়ে চিঠিতে বলা হয়, বর্তমান কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে তালবাহানা এবং গঠনতন্ত্র লঙ্ঘন করছেন।
তাছাড়া পূর্বতন কমিটি কর্তৃক বাস্তবায়িত ক্লাবের ঐতিহাসিক উন্নয়ন কর্মকান্ডের প্রেক্ষিতে প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ কমিটির কর্মকর্তাদের ছবিসহ স্থাপিত ফলক অপসারন করারও প্রতিবাদ জানানো হয় চিঠিতে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতির শূন্যপদে নির্বাচন নিয়ে তালবাহানা এবং নামফলক অপসারনে ক্ষোভ 

আপডেট টাইম : ০৯:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩