ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ পথে মাদক পাচারের সময়  ১০০ কেজি  গাঁজাসহ গ্রেফতার ৪

মো: আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার  তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাদক পাচারের সময় আড়াই মণ (১০০ কেজি) গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার দিনগত রাতে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মোঃ তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মোঃ শহীদ (৫০)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, নদী পথে গাঁজা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকায় তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ পথে মাদক পাচারের সময়  ১০০ কেজি  গাঁজাসহ গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৮:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩